মূল অংশে যান
দিনা হার্ডওয়্যারটাউনহল, মোহাম্মদপুর

গোপনীয়তা

কী তথ্য নিই

নাম, মোবাইল, ঠিকানা, আপনার লেখা নোট আর শেড কোড; বিকাশ/নগদে দিলে TrxID আর যে নম্বর থেকে পাঠিয়েছেন। একই মোবাইল নম্বরে দোকানে আগে থেকে আপনার হিসাব থাকলে অর্ডারটা সেই হিসাবে যোগ হয়।

প্রতিটা অর্ডারের একটা গোপন কোড থাকে (অর্ডারের খবর দেখার জন্য)। কোডটা দোকানের হিসাবেও থাকে, যাতে হারালে আপনার মোবাইল নম্বরে ফোন করলে আমরা বলে দিতে পারি।

কেন নিই

শুধু মাল পাঠাতে আর অর্ডার নিয়ে আপনাকে ফোন করতে। বিজ্ঞাপনের মেসেজ পাঠাই না, তথ্য কাউকে বিক্রি করি না।

কে দেখে

দোকানের স্টাফ (মালিক, ম্যানেজার আর কাউন্টারের লোক), দোকানের হিসাবের সফটওয়্যারে (ERP)। কুরিয়ারে পাঠালে কুরিয়ার কোম্পানি নাম, মোবাইল আর ঠিকানা পায়।

কোথায় থাকে

Supabase ক্লাউড ডাটাবেসে, বাংলাদেশের বাইরের সার্ভারে। ওয়েবসাইট চলে Cloudflare-এ।

কতদিন রাখি

অর্ডারের হিসাব আইন অনুযায়ী 6 বছর রাখতে হয়। আপনার ইন্টারনেট ঠিকানার (IP) একটা লুকানো চিহ্ন রাখি ভুয়া অর্ডার ঠেকাতে — সেটা 30 দিন পর মুছে যায়।

কুকি ও এই ফোনে যা থাকে

আমরা কোনো কুকি রাখি না। আপনার কার্ট, আগের ঠিকানা আর অর্ডার নম্বরগুলো এই ফোনের ব্রাউজারে মনে রাখা থাকে, যাতে পরের বার আবার লিখতে না হয়। অন্যের ফোন হলে অর্ডারের পর "এই ফোন থেকে মুছুন" চাপুন (অর্ডারের পরের পেজে আর অর্ডারের খবর পেজে আছে)।

কতজন ওয়েবসাইট দেখছে তা গুনতে Cloudflare Web Analytics ব্যবহার হতে পারে — কুকি ছাড়া, আপনাকে আলাদা করে চেনে না।

অর্ডারের পেজে Cloudflare Turnstile দিয়ে যাচাই হয় যে আপনি মানুষ — এতে আপনার ব্রাউজারের কিছু তথ্য Cloudflare দেখে, আমরা রাখি না।

তথ্য দেখতে বা মুছতে

ফোন করুন: 01723-703437। আইন অনুযায়ী যতদিন হিসাব রাখতে হয়, ততদিন অর্ডারের হিসাব থাকবে।

What we collect

Name, mobile, address, any note and shade code you write; for bKash/Nagad also the TrxID and the number you paid from. If the shop already has an account for your mobile number, the order is added to it.

Every order has a secret code (to see its status). The shop's records keep it too, so that if you lose it we can tell you when you call from your mobile number.

Why

Only to deliver your goods and to call you about the order. No marketing messages; we never sell your data.

Who sees it

The shop's staff (owner, manager and counter staff) in the shop's accounts software (ERP). For courier delivery the courier company gets your name, mobile and address.

Where it is kept

In a Supabase cloud database, on servers outside Bangladesh. The website runs on Cloudflare.

How long

Order records must be kept for 6 years by law. A hidden fingerprint of your internet address (IP) is kept against fake orders and deleted after 30 days.

Cookies and what stays on this phone

We keep no cookies. Your cart, your last address and your order numbers are remembered in this phone's browser so you need not type them again. On someone else's phone, tap "Remove from this phone" after ordering (on the page after you order and on the order status page).

Cloudflare Web Analytics may count visits — without cookies and without identifying you.

The order page checks that you are a person with Cloudflare Turnstile — Cloudflare sees some information about your browser for that; we keep none of it.

See or delete your data

Call 01723-703437. Order records stay as long as the law requires.